Tuesday, April 21, 2026

Fact Check

Fact Check: শেখ হাসিনার তিলক পরার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড

Written By Sayeed Joy
Dec 5, 2024
banner_image

Claim

image

Fact

image

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু হিন্দু ধর্মীয়গুরুর কাছ হতে মাথায় তিলক পড়ছেন। এমন দাবিতে প্রচারিত প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বরে প্রকাশিত একটি টুইটে মূল ছবিগুলো খুজে পাওয়া যায়। 

টুইটটি হতে জানা যায়, কংগ্রেসের এমপি রাহুল গান্ধী কেরালার থিরুভানন্তপুরমের ভারকালার শিবাগিরি মঠে শ্রী নারায়ণ গুরুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। 

তাছাড়া, একই বিষয় নিয়ে কংগ্রেস এর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টেও সেসময়ে ছবিগুলো নিয়ে একটি টুইট করা হয়। 

অর্থাৎ, ২০২২ সালে রাহুল গান্ধীর কেরালায় অবস্থানকালীন সময়ের একটি ছবিকে ডিজিটালি সম্পাদনার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

তিলক

সুতরাং, শেখ হাসিনার তিলক পরার ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিটি এডিটেড। 

Result: Altered Photo

Our Sources
ANI
Congress Official X account


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- checkthis@newschecker.in. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

703

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage